জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেট যাওয়ার পথে সকাল সোয়া ৯টায় কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার স্টেশন অতিক্রম করার পর জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, আখাউড়া-সিলেট রেলপথের প্রধান লাইনে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: