ময়মনসিংহের গৌরীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনসহ ৫টি জায়গায় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তাদের সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে পেছনের দিকে হঠাৎ করেই বোমা বিস্ফোরণে এতে আগুন ধরে যায়। এ সময় ভেঙে যায় বাসার জানালার কাঁচ।
এছাড়া প্রায় কাছাকাছি সময়ের মধ্যে উত্তর বাজার, সিনেমা হল মোড়, বালুয়া পাড়া মোড় ও মধ্যমতরফ মোড়ে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছোঁড়ে। তবে এতে কেউই হতাহত হয়নি।
এ সব জায়গা থেকে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। বোমা হামলাকারীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: