জেলার খবর

কিশোরগঞ্জে মাসহ দুই শিশু খুন

কিশোরগঞ্জে মাসহ দুই শিশু খুন
কিশোরগঞ্জে মাসহ দুই শিশু খুন

বাড়ির সীমানার বিরোধের জের ধরে কিশোরগঞ্জে চাচিসহ চাচাত ভাইবোনকে খুন করেছে এক কলেজছাত্র।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় ওই কলেজছাত্রকে আটক করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে শনিবার সকাল ৭টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো – একই গ্রামের তাছলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইশা (৮)।

ওসি বলেন, ওই গ্রামের কলেজছাত্র মবিন (২৫) ও তার চাচার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে মবিন দা দিয়ে তার চাচি তাছলিমা, চাচাত ভাই নিলয় ও চাচাত বোন রাইশাকে কুপিয়ে আহত করেন। এতে তাছলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। রাইশাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা মবিনকে আটক পুলিশে সোপর্দ করেছে।

মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ