জেলার খবর

পদ্মায় ডুবোচরে আটকে আছে সার-কয়লা-ক্লিংকার বোঝাই ৩১টি জাহাজ

পদ্মায় ডুবোচরে আটকে আছে সার-কয়লা-ক্লিংকার বোঝাই ৩১টি জাহাজ
পদ্মায় ডুবোচরে আটকে আছে সার-কয়লা-ক্লিংকার বোঝাই ৩১টি জাহাজ

পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে আটকে আছে সার, কয়লা ও ক্লিংকার বোঝাই ৩১টি জাহাজ।

চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ছেড়ে আসা এসব জাহাজ পাবনার নগরবাড়ী ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে যাচ্ছিল। ডুবোচরে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীরা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে নোঙর করে আছে সার, কয়লা ও ক্লিংকার বোঝাই ৩১টি জাহাজ। নদীর নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মালামাল বোঝাই এসব জাহাজ আটকে আছে গত কয়েক দিন ধরে।

এতে এক দিকে যেমন জাহাজ আটকে পড়ায় ব্যবসায়ীদের প্রতি দিনের জন্য ১০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। অন্যদিকে দুর্ভোগে পড়েছেন জাহাজের শ্রমিকরা।

এ বিষয়ে বিআইডব্লিটিএ এর সহকারী প্রকৌশলী মাসুদর রহমান মোবাইল ফোনে জানান, শুষ্ক মৌসুমের সময় নৌ বিজ্ঞপ্তি তোয়াক্কা না করেই জাহাজগুলো মালামাল ভর্তি করে এসেছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের কিছুই করার নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ