জেলার খবর

নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ
নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

নাটোরে ছাত্রলীগ-যুবদলের মধ্যে সংঘর্ষে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছে।

রোববার বেলা সোয়া ১১ টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের একজনকে নাটোর সদর হাসপাতাল ও আরেকজনকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোরের সিংড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই কর্মসূচিতে উপস্থিত হওয়ার কথা ছিল।

এরই অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় জেলা ছাত্রলীগের একটি মোটর সাইকেল শোভাযাত্রা ওই পথ দিয়ে যাওয়ার সময় বিএনপির দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

পরে তারা মোটর সাইকেল শোভাযাত্রটি নিয়ে শহরের হাফরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীর সাথে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ গুলি বর্ষণ করে।

এ সংঘর্ষে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এঘটনার পর কর্মসূচিতে যোগদানের বিষয়টি বিএনপি নেতাকর্মীরা বাতিল ঘোষণা করেছে।

এদিকে এ ঘটনার পর থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ