জেলার খবর

পিরোজপুরে তেলবাহী জাহাজের ধাক্কায় ফেরির বাস-ট্রাক নদীতে

পিরোজপুরে তেলবাহী জাহাজের ধাক্কায় ফেরির বাস-ট্রাক নদীতে
পিরোজপুরে তেলবাহী জাহাজের ধাক্কায় ফেরির বাস-ট্রাক নদীতে

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির একাংশ ডুবে গেছে তবে এতে প্রাণহানী হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনায় চালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দেন। ধাক্কায় একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মনিরুজ্জামান জানান, ফেরিতে একটি যাত্রীবাহী গাড়ি ও ৮টি ট্রাক ছিল। এসব যানবাহন নিয়ে ফেরিটি কঁচা নদীর মাঝ বরাবর পৌঁছালে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ সেটিকে ধাক্কা দেয়। এতে ফেরির তলা ফেটে যায় ও একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ফেরিতে থাকা অন্য ইঞ্জিন চালিয়ে সেটি বেকুটিয়া এলাকার চরে উঠিয়ে দেন চালক।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ওই লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্টা চলছে— দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যেতে পারায় বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেছে। বাসের যাত্রী ও ট্রাকে থাকা গরু তীরে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী নজরুল ইসলাম জানান, ফেরিতে থাকা ট্রাকগুলো ক্রেন দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আরেকটি ফেরি সেখানে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ