জেলার খবর

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কোনো সরকার এলোগেল তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে—এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে জানান মন্ত্রী।

শনিবার দুপুরে ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তিত করা হবে।

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই— তাই উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

দেশের আইন শৃঙ্খলার বিষয়ে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিলো ঠিক তেমনি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জীবনের মায়া ত্যাগ সফলতার সাথে কাজ করছে।

লালমোহন উপজেলা ও পৌর আ’লীগ কর্তৃক আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তিনি একইভাবে তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনের উদ্বোধন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ