জেলার খবর

জামালপুরে ট্রেন চলাচল শুরু

জামালপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
জামালপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন সংলগ্ন জামালপুরগামী তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হ ওয়ার আট ঘণ্টা পর আবার তা চালু হয়েছে।

এ দুর্ঘটনার পর ঘটনায় শনিবার সকাল থেকে ময়মনসিংহের জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহিরুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি ময়মনসিংহ হয়ে জামালপুর যাওয়ার পথে বিদ্যাগঞ্জ স্টেশন সংলগ্নে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় আট ঘণ্টা ধরে জামালপুরের সাথে সারাদেশে ট্রেনচলাচল বন্ধ থাকে।

জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে তিস্তা, অগ্নিবীণা ও ব্রহ্মপুত্রসহ চারটি ট্রেন।

লাইন মেরামতের কাজ শেষে সন্ধ্যা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন সুপার।

এ ঘটনায় বিভাগীয় ট্রেনিং অফিসার (ডিটিও) মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন: ডিইএন আহসান জাবির, ডিএসটিই তারেক মো. শামস তুষার, ডিএমই জয়দুল ইসলাম।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে বলে জানান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার গাউসুল মনির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ