জেলার খবর

সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় ৬০০ পর্যটক

সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় ৬০০ পর্যটক
সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় ৬০০ পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ায় সেন্টমার্টিনে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন।

একই সঙ্গে টেকনাফেও সেন্টমার্টিনের প্রায় সাড়ে ৩০০ বাসিন্দা আটকা পড়েছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ অবস্থা আরো দুই দিন থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল শুক্রবার সকাল থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে কাল রোববার বৃষ্টি হতে পারে আর সোমবার থেকে বৃষ্টিপাত কমতে পারে।

দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল কেয়ারি সিন্দাবাদ, গ্রিন লাইন ওয়ান, এলসিটি কুতুবদিয়া, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজে করে প্রায় তিন হাজারে মতো পর্যটক সেন্টমার্টিনে যান।

বেলা সাড়ে ৩টার দিকে ফিরতি জাহাজে করে দুই হাজার পর্যটক ফিরে আসে। তিন শতাধিক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরে আসেন।

তবে জানা গেছে এখনো সেন্টমার্টিনে আটকা পড়া আছে ৬০০ পর্যটক।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে— এর প্রভাবে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ৩ নম্বর সতর্কসংকেত বহাল থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ