জেলার খবর

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

 গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপযুর আলী মুন্সি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই বাংলাদেশি হলেন এসারুল ইসলাম ওরফে মিশু (৩০) ও নাসরাফ ওরফে আবু (২৯)। তাদের বাড়ি গোদাগাড়ীর ভুবনচরে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রাতে এ দুজন গরু আনতে সীমান্তবর্তী এলাকায় যান। রাত ১২টার দিকে বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়। এসারুলের মরদেহ বাংলাদেশ অংশে পড়ে থাকলেও নাসরাফের মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরফ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

পরে অন্য গরু ব্যবসায়ীরা মিশুর মরদেহ উদ্ধার করে তার বাড়ির সামনে রেখে যায়। আবুর মরদেহ ফেরত আনতে বিজিবি প্রক্রিয়া শুরু করেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

চর আষাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, মিশু ও আবু দুইজনেই গরু ব্যবসায়ী ছিলেন— গরু পাচার করে আনতে তারা ভরতীয় সীমান্তে গিয়েছিল। এর আগেও তারা ওই সীমান্ত দিয়ে গরু নিয়ে এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ