জেলার খবর

নারায়ণগঞ্জে ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ড, নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জে ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ড, নৈশপ্রহরী নিহত
নারায়ণগঞ্জে ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ড, নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) অগ্নিকাণ্ডে এক নৈশপ্রহরী মারা গেছেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক মাসুদুর রহমান আকন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে টানবাজারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধীন ১০ তলাবিশিষ্ট বিপণি বিতান ‘পদ্মা সিটি প্লাজা-১’ এর তৃতীয় তলায় ইউসিবির নারায়ণগঞ্জ শাখায় আগুনের সূত্রপাত্র হয়।

ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণি বিতান। তৃতীয় তলায় ইউসিবির পাশাপাশি কৃষি ব্যাংকের শাখা রয়েছে। আর উপরের ফ্লোরগুলোতে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক ফ্ল্যাট। আগুনের তীব্র তাপ ও ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ভবনের ওপরের তলায় বসবাসকারীরা ছাদে গিয়ে আশ্রয় নেন।

সেখান থেকে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে নারী-শিশুসহ ৪০ জনকে উদ্ধার করেন। এ সময় পাঁচ থেকে ছয়জন আহত হন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল আবছার জানান, অগ্নিকাণ্ডে ব্যাংকের সব আসবাবপত্র, কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ