জেলার খবর

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৮

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিতা-পুত্রসহ চার জনের মৃত্যু ও আটজন আহত হয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার মধ্যরাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দির সিঙ্গুলায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে চট্টগ্রাম লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ ও নুরুল হাসান এবং সাতকানিয়ার আমজাদ হোসেন মারা যান।

আহতদেরকে প্রথমে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয় ও পরে আশংকাজনক অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো আনা হয়েছে।

অপর পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ