জেলার খবর

গাজীপুরে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের ভোগড়া এলাকায় বৃহস্পতিবার মসজিদের ভিতরে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ভোগড়ার নির্মাণাধীন সরকার পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন আযান দিতে মসজিদে যান। এ সময় ভেতরে ঢুকেই মসজিদের নৈশ প্রহরী মোতালেবের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয় সেখানে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ জাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। নিহত মোতালেবকে ১০/১২ দিন আগেই মসজিদের নৈশপ্রহরী হিসেবে নিযুক্ত করা হয়। তার বাড়ি ময়মনসিংহের বাগতাবাজারে। ভোগড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত কাউকে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ