জেলার খবর

ফরিদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

ফরিদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
ফরিদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

ফরিদপুর সদর উপজেলায় গরুচোর সন্দেহে মতি শেখ (২৯) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এলাকাবাসী।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন দেয়। নিহত মতি শেখের বাড়ি ওই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে চার থেকে পাঁচ জন লোক একটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় আসে। এক পর্যায়ে তারা আশপাশের বাড়িতে থাকা গরুগুলোর দড়ি খুলতে শুরু করলে এলাকাবাসী টের পায়। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও মতি শেখ ধরা পড়ে এলাকাবাসীর কাছে। পরে গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসক মতিকে মৃত ঘোষণা করেন। এরপর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফরিদপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, গত এক মাসে ওই এলাকায় আটটি বাড়ি থেকে ১৩টি গরু চুরি হয়েছে। শুক্রবার রাতেও পাশের গদাধরডাঙ্গি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ