বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্ভোগের কথা শুনতে ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত ১৯টি দেশের রাষ্ট্রদূত কক্সবাজারে এসেছেন।
রোববার সকাল ১১টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় দলটি।
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দলটির নেতৃত্ব দিচ্ছেন।
কক্সবাজার পৌঁছে দলটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
জেলা প্রশাসক আলী হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পরে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান।
সেখানে তারা রোহিঙ্গাদের কাছে তাদের দুর্দশার কথা শোনেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: