জেলার খবর

উত্তরে জেকে বসছে শীত, বেড়েছে জনদুর্ভোগ

 উত্তর জেকে বসছে শীত, বেড়েছে জনদুর্ভোগ
উত্তর জেকে বসছে শীত, বেড়েছে জনদুর্ভোগ

উত্তর জনপদে জেকে বসছে শীত, বেড়েছে জনদুর্ভোগ। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা দিনাজপুরে একদিকে বাড়ছে ঘন কুয়াশা আর কমতে শুরু করেছে তাপমাত্রা। একইসাথে হিমেল বাতাসের প্রভাবে শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

বাংলা ক্যালেন্ডারের শীতকাল পড়েছে মাত্র কয়েকদিন— এরমধ্যেই দেশের উত্তরের জেলা দিনাজপুরে জেকে বসেছে শীত।

ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে এ অঞ্চলের জনপদ। দিনের কিছু অংশ সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। বিকেল হতে না হতেই আবার ঘন কুয়াশা। পাশাপাশি হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, বাড়ছে জনদুর্ভোগ। কর্মহীন হয়ে পড়ছেন দিনমজুর শ্রণির মানুষেরা।

তীব্র শীতে বৃদ্ধা, খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষেরা শীত নিবারনের জন্য গরম কাপড়ের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মাঝরাত থেকে ঘন কুয়াশার প্রার্দুভাব দেখা দেয়ায় দিনের বেশিরভাগ সময়েই সূর্যের দেখা মেলাভার।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা চলতি সপ্তাহে কমে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ