জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের প্রধানমন্ত্রী

বিনালী ইলদিরিম
বিনালী ইলদিরিম

বাংলাদেশ সফরের শেষদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার গিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রথমেই যান উখিয়ার বালুখালী ক্যাম্প-১ পরিদর্শন করতে। সেখানে তুর্কি সরকারের পক্ষে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিনালী ইলদিরিম। পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন এবং সেখানে বেশ কয়েকজন নির্যাতিত রোহিঙ্গার সঙ্গে কথা বলেন।

এছাড়াও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুর্কি রেড ক্রিসেন্টের পক্ষে রান্না করা খাবার ও নন ফুড আইটেম বিতরণ করে।

পরে কক্সবাজার থেকেই তিনি বাংলাদেশ থেকে বিদায় নেবেন। এ সময় তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ