কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, শনিবার ভোরের দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
দুইজনকে ডাকাত বলে দাবি করলেও তাদের নাম-ধাম প্রকাশ করেনি তারা।
ওসি মনজুর বলেন, রাতে হাতিমারা এলাকায় পুলিশের সঙ্গে সশন্ত্র ডাকাতদলের বন্দুক যুদ্ধ হলে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: