স্বাধীনতার ৪৬ বছর পার হলেও যশোরে বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমানা পিলারের গায়ে আজো লেখা রয়েছে পাকিস্তানের নাম।
এসব পিলার অপসারণে কোনো উদ্যোগ না থাকায় হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত এসব পিলার অপসারণের দাবি জানিয়েছেন তারা।
১৯৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। অনেক রক্তে আর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ হিসেবে ৪৬টি বছর পার হয়েছে।
কিন্তু যশোরে জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের ১৪২ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের সীমানা নির্ধারণে ব্যবহৃত পুরনো সব পিলারগুলোতে এখনো লেখা আছে পাকিস্তানের নাম।
এসব সীমানা পিলারের নাম পরিবর্তন করে বাংলাদেশ লেখা পিলার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যশোরের ২৬ বিজিবি-লে.কর্নেল আরিফুল হক জানিয়েছেন, সীমান্তে যেসব পিলারে পাকিস্তান লেখা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।