জেলার খবর

ময়মনসিংহ পৌরসভার রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে শহরবাসী

ময়মনসিংহ পৌরসভার রাস্তার বেহাল অবস্থা
ময়মনসিংহ পৌরসভার রাস্তার বেহাল অবস্থা

সংস্কারের অভাবে ময়মনসিংহ পৌরসভার রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। তাদের অভিযোগ, সমস্যা সমাধানে উদাসীন কর্তৃপক্ষ। এদিকে, রাস্তা মেরামতের দায় পৌর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ একে অপরের ওপর চাপাচ্ছে।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ পৌরসভাকে সরকার সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নিলেও দীর্ঘ দিন ধরে সংস্কার না শহরের রাস্তা ঘাটের বেহাল অবস্থা। এতে দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী।

পৌরসভার বাউন্ডারী রোড, দুর্গাবাড়ি রোড, ভাটিকাশর, ব্রীজ মোড়, আমলা পাড়া, গাঙ্গিনাপাড়, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ এসব এরাকার রাস্তাগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

খানাখন্দে ভড়া রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন বিকল হয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়ক মেরামত না হওয়ার জন্য পৌর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ একে অপরকে দায়ী বলে মনে করেন এলাকাবাসী।

এদিকে, পরস্পরকে দোষারোপ না করে পৌরসভার উন্নয়নে পৌর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ