দেশে একটি রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারাটাই আওয়ামী লীগের বড় বিজয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান।
শনিবার দুপুরে কুমিল্লার বিবির বাজার স্থল বন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়-তা আওয়ামী লীগ সরকার দেখাতে পেরেছেন।
গত নির্বাচনে না অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে—তার খেসারত আগামী নির্বাচনে তাদের দিতে হবে বলেও মন্তব্য করেন শাহজাহান খান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: