জেলার খবর

প্রয়াত মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী

১০ পরিবারকে ৫ লাখ টাকা অনুদান-কর্মসংস্থানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রয়াত নেতা মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী
প্রয়াত নেতা মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকাল ৪টা ৫ মিনিটে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন।

মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মহিউদ্দিন চৌধুরী মারা যান।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে ভাই বলে সম্বোধন করতেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মহিউদ্দিন তার ৭৩ বছরের জীবনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চট্টগ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলন, বন্দর রক্ষা আন্দোলন ও অসহযোগ আন্দোলনে ছিলেন সামনের কাতারে।

গত ১৮ ডিসেম্বর নগরীর ১৩টি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির আয়োজন করা হলে তার মধ্যে একটিতে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু হয়।

মহিউদ্দিন চৌধুরীর বাসায় ওই দশ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা হয় প্রধানমন্ত্রীর। তিনি তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ