সুইডেন প্রবাসী বিএনপির এক নেতাই দেশের কিলার গ্রুপ ও গুম-খুন কাজের সঙ্গে জড়িতদের পরিচালিত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শন করেত গিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধরা পড়া এক নেতা ১৬৪ ধারায় এমন স্বীকারোক্তি দিয়েছেন।
এসময় রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর নির্বাচনে জাতীয় পার্টির বিজয় নিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ কথা বললেও, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো জাপার অবস্থান নিয়ে তিনি কিছু বলেননি।
এরশাদের মনোভাব জানতে আরো অপেক্ষা করতে হবে বলেও ওবায়দুল কাদের মন্তব্য করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: