ভুল করে রাজশাহীর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া তিন বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।
চর মাঝাড়দিয়ার বিওপি ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, বিএসএফের এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার ভোরে পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।
হারুডাঙ্গা সীমানা পিলার ভেঙে যাওয়ায় তারা ভুল করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন বলে জানিয়েছে বিজিবি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: