জেলার খবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

নবীন সেনা কর্মকর্তাদের জনগণের সুখ-দুঃখের সাথী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেইসঙ্গে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেন তিনি।

বুধবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিএমএ লংকোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

চট্টগ্রামে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বুধবার ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় রাষ্ট্রপতি কুঁচকাওয়াজ পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন তিনি। এবার সব মিলিয়ে কমিশন পেয়েছেন ৩৫০ জন ক্যাডেট।

সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজেদের নিয়োজিত রাখতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, জাতির দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি চৌকস, দক্ষ এবং উন্নত— দেশে-বিদেশে সুনামের সঙ্গে এ বাহিনী দায়িত্ব পালন করছে।

এর আগে নৌবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম গিয়েছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ