ঘন কুয়াশায় চলাচলের সময় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছে ৬টি বাস। এ ঘটনায় আহত হয়েছেন আট যাত্রী। দুর্ঘটনার কারণে ৬ ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে একটি বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরও ৪টি বাস একে অপরকে ধাক্কা দিলে ৮ জন যাত্রী আহত হন। আর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লাইনে ও পরে উভয় লাইনে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দুই পাশে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে যানচলাচল শুরু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: