জেলার খবর

রোববার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান ও দলীয় জনসভায় ভাষণ দেয়ার জন্য রোববার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটাই হবে তার প্রথম জনসভা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলাজুড়ে। এরইমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে প্রথমবারের মতো যশোর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদিবেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। ব্যানার ফেস্টুন, তোরণ, বিলবোর্ডে ছেয়ে গেছে রাস্তাঘাট। ভেদাভেদ ভুলে কাজ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উচ্চসিত। তাদের অভিমত, অবিভক্ত বাংলার প্রথম জেলা হলেও যশোর অবহেলিত। যশোরকে সিটি করপোরেশনের দাবি জানিয়েছেন তারা।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,প্রধানমন্ত্রীর জনসভা সফল ও নির্বিঘ্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জনসভা স্থলসহ গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা ছাড়াও নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সফরে প্রধানমন্ত্রী কমপক্ষে দেড় ডজন উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ