জেলার খবর

শাহজাদপুরে বাসচাপায় নারীসহ নিহত ৪

শাহজাদপুরে বাসচাপায় নারীসহ নিহত ৪
শাহজাদপুরে বাসচাপায় নারীসহ নিহত ৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় বাসচাপায় নারীসহ অটোরিকশার চার যাত্রী মারা গেছেন।

রোববার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২), শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ছোট চানতারা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে তৌহিদুর রহমান (২৮) এবং চিথুলিয়া গ্রামের আরিফা বেগম (২৬)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, ওই চার জন বাঘাবাড়ি ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত একটি অটোরিকশায় উঠছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা নামে একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক ও সেরাজুল মারা যান। এতে আহত হন আরও চার জন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ