জেলার খবর

নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

অতীতের মতো আবারো নৌকায় ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেয়া ভাষণে শেখ হাসিনা এ আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে দেশ এগিয়ে যায় আর বিএনপি-জামাত দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে।

খুনখারাবি, অত্যাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে জানান শেখ হাসিনা।

যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে শেখ হাসিনা কপোতাক্ষ নদের পানি ব্যবস্থাপনার উন্নয়নসহ ১৭টি প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন।

পরে জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ সবসময়ই দেশের উন্নয়নে কাজ করে বলে এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করেন।

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যে দুর্নীতির অপবাদ দেয়ার চেষ্টা করেছিল ভাষণে সে প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশের কল্যাণে কাজ করতে এসেছেন দুর্নীতি করতে নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ