জেলার খবর

শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

 শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে হেলিকপ্টার বিধ্বস্ত
শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে হেলিকপ্টার বিধ্বস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে বুধবার একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন আহত হয়েছেন।

তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল কার্যালয়ের ভেতরে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে— আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের -আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, কোনো সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে, তবে কোনো ক্ষতি হয়নি— পাইলট সুস্থ আছেন।

এদিকে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস বলেন, আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক।

বিজিবি কর্মকর্তারা হলেন—লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন বলেন, সকাল ১০টা ১৮ মিনিটে বিজিবি সেক্টরের ভেতরে হেলিক্টারটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হেলিক্পটারটি কোন প্রতিষ্ঠানের তা এখনও জানা যায়নি— হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।

জানা গেছে, হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডের ১০০ ফিট দূরে জরুরি অবতরণ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ