বকেয়া মজুরী পরিশোধ- মজুরি কমিশন গঠন- মহার্ঘ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার সপ্তম দিনের মতো খুলনার রাষ্ট্রায়ত্ব ৮টি পাটকলে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকদের সংগঠন সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে সাড়া দিয়ে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। গত ২৮ ডিসেম্বর শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। ফলে ২৯ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানিয়ে শ্রমিক নেতারা বলেন, মজুরি না পেয়ে পাটকল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
এদিকে, দাবি বাস্তবায়নে আগামীকাল (শুক্রবার) শ্রমিক নেতারা ঢাকায় মিটিং করবেন বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: