জেলার খবর

ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদের খাগড়াছড়িতে সড়ক অবরোধ

ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদের খাগড়াছড়িতে সড়ক অবরোধ
ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদের খাগড়াছড়িতে সড়ক অবরোধ

পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

অবরোধের কারণে সকালে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায় নি।

জেলার নয়টি উপজেলায়ও সড়ক অবরোধ চলছে।

এদিকে পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

গকতকাল মিঠুনের মরদেহ দীর্ঘদিনের সংগঠন ইউপিডিএফের জেলা কার্যালয় স্বর্ণিভর এলাকায় নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নিতে চাইলে স্থানীয় প্রশাসন বাধা দেয়।

এর প্রতিবাদে আজ- শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফসহ সমমনা কয়েকটি সংগঠন।

গতকাল বিকেলে খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার পারিবারিক শশ্মানে সাংগঠনিক ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মিঠুন চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১২টায় মিঠুন চাকমাকে খাগড়াছড়ি সদরে স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এর তিন দিন পার হলেও এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থার নেয়ার কথা জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

গত ৩ জানুয়ারি দিনে দুপুরে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া এলাকায় মিঠুন চাকমাকে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ