গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোনাপাড়ায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট জেলার রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বনফুল পরিবহনের গাড়িচালক শেখ শাহিনসহ ২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: