পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে মঙ্গলবার নৌ-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ফরিদ নিহত হয়েছে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বলেন, জেলে অপহরণের খবর শুনে শরনখোলা নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভিতরে লুকিয়ে থাকা বনদস্যুরা পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
প্রায় আধাঘণ্টা পর বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে গেলে সুন্দরবনের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হলে এক বনদস্যুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
পরে বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ বনদস্যুর মরদেহ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ বলে সনাক্ত করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: