জেলার খবর

রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

আহত ৩০

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রংপুর-ঢাকা মহাসড়কের শাহ্ আমানত পেট্রোল পাম্প এলাকার মিঠাপুকুরে মঙ্গলবার দুই বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

নিহতরা হলেন: হারুন-অর রশীদ ও লাল মিয়া।

বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে কুড়িগ্রামের উলিপুরগামী একটি নৈশকোচের সঙ্গে রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ২টি দুমড়ে-মুচড়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে দুই যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন।

পরে আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ