নির্বাচন হবে—রংপুর সিটি নির্বাচনের মতই জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার সাবেক গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, রংপুরে আমরা হেরে গেছি কিন্তু নির্বাচনের রায় মেনে নিয়েছি— সরকারি দল কোনো প্রকার হস্তক্ষেপ করেনি— দেশে বিদেশি পর্যবেক্ষকরা অভিযোগ করেনি, একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন কাদের।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করে যাবে।
রংপুরের সিটি নির্বাচনের মতই আগামী নির্বাচনও স্বাধীন নিরপেক্ষ কর্তৃত্বহীনভাবে নিরব ভুমিকা পালনের মাধ্যমে কমিশনকে যা যা সহযোগিতার দরকার তা করবে সরকার— এখানে ভয়ের কোনো কারণ নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, জাসদ নেতা পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুবিত রায় নন্দি।
ওবায়দুল কাদের সদর উপজেলার গরীব দুঃস্থ অসহায় শীতার্তের মাঝে ২৮০০ পিস কম্বল, নগদ ২ শত টাকা করে প্রদান করেন।
এর পরে তিনি বোদা উপজেলার বোদা মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৮০০ শত পিস কম্বল ও ১ লাখ টাকা বিতরন করবেন।