জেলার খবর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত হয়েছে। নিহত ৩ জন বনদস্যু সুমন বাহিনীর সদস্য।

র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স বলেন, বৃহস্পতিবার সুন্দরবনে জেলে অপহরণের খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় বনের ভিতরে লুকিয়ে থাকা দস্যুরা র‌্যাবের উপর গুলি চালায়। একপর্যায়ে র্যা বও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তাল্লাশি চালিয়ে ৩ দস্যুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ