ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবীর নামের এক মারা গেছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন।
এদিকে, ময়মনসিংহ শহর ও ভালুকা উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: