জেলার খবর

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার নৌপথ ৮ ঘণ্টা পর চালু

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার নৌপথ ৮ ঘণ্টা পর চালু
ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার নৌপথ ৮ ঘণ্টা পর চালু

ঘন কুয়াশায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি, দৌলতদিয়া-পাটুরিয়া ও মেঘনার চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গত রাত আড়াইটার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

নদীর পাড়ে আটকা পড়ে চারটি ফেরি। আর দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়ে পাঁচ শতাধিক গাড়ি। সকালে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা নদী পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ