শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চার জন মারা গেছেন।
সোমবার রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা।
এ দুর্গটনায় এ মাসেই ১৪ জনের মৃত্যু হয়েছে।
সহকারী পরিচালক নূরে আলম বলেন, সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে এক পুরুষ ও দুই নারী এবং রোববার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়।
তিনি বলেন, তারা সকলেই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন
তারা হলেন- লালমনিরহাটের খুকুমনি (৭০), গাইবান্ধার জয়নুল আবেদীন (৬৫), রংপুরের হাচো বেগম (৬৭) ও জামিরুন বেওয়া (৮০)।
তাদের মধ্যে খুকুমনি রোববার রাতে মারা যান।
এর আগে মারা যাওয়া ১০ জন হলেন- রংপুর নগরীর নজিবের হাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন, ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২), নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫), রংপুর সিটি করপোরেশেনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।