বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থা নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা বলেন, এটা রাজনৈতিক বিষয়— সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরো বলেন, এ বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে তবে এতে সব আসনে প্রভাব পড়বে না।
সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।