চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাঁচআনী হাইস্কুলের সামনের সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: মফিজুল ইসলাম, অনিক সরকার ও আলমগীর হোসেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা ৩ জন যাত্রী নিয়ে চিরারচর এলাকার দিকে যাচ্ছিল। এ সময় পাঁচআনী হাইস্কুল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরকিশায় থাকা ৩ যাত্রী মারা যান । পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
এদিকে, দুর্ঘটনায় আহত সিএনজিচালক নূরুল হক জিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: