জেলার খবর

হাইকমান্ডকে খুশি করতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে বিএনপি নেতারা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি নেতারা হাইকমান্ডকে খুশি করতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন কালে এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সরকার জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে প্রতিযোগিতায় নেমেছেন।

কে কত বেশি সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে পারেন সেই প্রতিযোগিতা এখন বিএনপি নেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে—এ কথা উল্লেখ করে কাদের বলেন, তাই আদালতের রায় নিয়েও তাদের মধ্যে এখন বক্তব্যের প্রতিযোগিতা চলছে।

তিনি আরো বলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বচন-ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ।

আমাদের প্রার্থী ক্লিন ইমেজের আর বিএনপি প্রার্থী পেরাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত— নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আওয়ামী লীগের ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এসময় পুলিশ ও সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ