জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ কর্মকর্তা

ক্যাম্পে রোহিঙ্গা
ক্যাম্পে রোহিঙ্গা

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার গেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

শনিবার সকালে টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন ইয়াং হি লি।

এ সময় রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করেন।

সফরকালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে তিনি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে, গতকাল রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যে চুক্তি করেছে তার বিরুদ্ধে একদল রোহিঙ্গা কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে বিক্ষোভ করেছে।

কুতুপালং শরণার্থী শিবিরের একটি ব্লকে এ বিক্ষোভে একশোর মতো শরণার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।

তারা মিয়ানমারে ফেরত পাঠানোর আগে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ এলাকা গড়ে তোলাসহ ৬ দফা দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ