জেলার খবর

সিলেটে ইজতেমা ফেরত বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

  সিলেটে ইজতেমা ফেরত বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
সিলেটে ইজতেমা ফেরত বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইউপি সদস্যসহ চার জনের মৃত্যু ও আহত হয়েছেন আরও নয় জন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

তা্রা হলেন: সুনামগঞ্জ সদরের নোয়াগাঁও গ্রামের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫) ও জেলার কাঠইর ইউনিয়নের সদস্য আব্দুল খালেক।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি খায়রুল বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল অন্তত ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।

পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে খালেকের মৃত্যু হয় বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ