শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এ নিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গত দুই সপ্তাহে ২৪ জনের মৃত্যু হল।
গুরুতর আহত অবস্থায় ৫৫ জন চিকিৎসা নিচ্ছেন রংপুর মেডিক্যালের বার্ন ইউনিটে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, জানুয়ারির শুরু থেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন রোগী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: