জেলার খবর

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার আন্তঃজেলা ডাকাতদলের নেতা ইমাম আলী নিহত হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জীবননগরের সন্তোষপুরের একটি আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবরটি জানতে পেরে রাত দুইটার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

প্রায় বিশ মিনিট ধরে চলা বন্দুবযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ইমান আলী স্থানীয় ডাকাতদল চক্রের মূল হোতা।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ