সুন্দরবনের মাঝের চরে বুধবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন পেদাসহ ৩ জন নিহত হয়েছে। নিহত অপর ২ জন হলেন: লিটন খন্দকার ও সাগর খান।
র্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল ভোরে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝের চরের সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে র্যাব।
এছাড়া র্যাব সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: