ময়মনসিংহ শহরের পাটগুদাম মোড় বুধবার বালুরমাঠ এলাকায় পুলিশের হাতে আটক ছিনতাইকারী কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, গত ১৯ জানুয়ারি রাতে পাটগুদাম মোড় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছিলেন। এ ঘটনায় ২৩ জানুয়ারি ছিনতাইকারী নাঈমকে আটক করা হয়।
পরে পুলিশ বুধবার রাতে নাঈমকে নিয়ে তার সঙ্গীদের ধরতে বালুরমাঠে যায়। এ সময় তার সঙ্গীরা আমাদের হাতবোমা ও গুলি করলে পুলিশও গুলি ছোড়ে। এক পর্যায়ে নাঈম গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায় এবং ছিনতাইকারীরা পিছু হটে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: