রোহিঙ্গা ইস্যুতে শুধু বাংলাদেশ নয় পাশের সব দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই এই ধারনাটি ভুল— বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশেই ভারতের বন্ধুপ্রীতিম দেশ এজন্য শুরু থেকেই সবসময় পাশে আছে।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত সরকার কাজ করছে— এজন্য রাখাইন রাজ্যে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিস্তা চুক্তির বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন।
আশা করা যায় বাংলাদেশের এ সরকারের সময়েই তিস্তা চুক্তির সমস্যা সমাধান হবে বলেন তিনি।
বাংলাদেশ- ভারতের সীমান্তে প্রাণহানী বন্ধের বিষয়ে তিনি বলেন, এ দুদেশের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানীর ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি যোগ করেন হাইকমিশনার।
তিনি আরো বলেন, শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে— এ বিষয়ে উভয় দেশের সকরার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরে তিনি ভারতেশ্বরী হোমস পরিদর্শন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।